ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্রীলঙ্কার জালে কিশোরদের ৫ গোল
Published : Wednesday, 7 September, 2022 at 12:00 AM
কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা বাংলাদেশের। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। মোরশেদ আলীর জোড়া গোল।
ম্যাচের শুরু থেকে চড়াও হয়ে খেলেছে বাংলাদেশ।
তাতে গোল এসে যায় ষষ্ঠ মিনিটেই। মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক ধরতে না পারলে এগিয়ে এসে সেই বলই জালে পাঠিয়ে দেয় রুবেল শেখ। ঘড়ির কাঁটা ১০ ছুঁতেই আরো এক গোল। এবার ডান দিক থ্রো ইনের পর ফাঁকায় বল পেয়ে জালে জড়ায় মোরশেদ আলী।  
এর পরের লম্বা একটা সময় হতাশা। ১০ মিনিটে দুই গোল দিয়েও কিনা ৭৫ মিনিট পর্যন্ত ওই একই স্কোরলাইন! ৭৫ মিনিটেই মোরশেদই করেছে ৩-০। পরমুহূর্তেই বাংলাদেশ গোলরক্ষকের ভুলে লঙ্কানরা এক গোল শোধ দেয়; কিন্তু শেষ দিকে পোস্টের মুখে ধারটা যেন ফিরে আসে বাংলাদেশের। তাতেই সিরাজুল ইসলাম ও নাজিমের দুই গোলে ৫-১ ব্যবধানের বড় জয়। উদ্বোধনী দিনে ভারতও ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে।