ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাস থানার নতুন ‘গোলঘর’ উদ্বোধন করলেন পুলিশ সুপার
Published : Friday, 19 August, 2022 at 12:00 AM, Update: 19.08.2022 1:12:19 AM
তিতাস থানার নতুন ‘গোলঘর’ উদ্বোধন করলেন পুলিশ সুপারতিতাস প্রতিনিধিঃ
কুমিল্লা তিতাস থানা চত্বরে সেবা প্রত্যাশীদের বসার জন্য গোলঘর "কিছুক্ষণ" এবং লাশ বহনের গাড়ি "পারাপার" উদ্বোধন করলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ফারুক আহমেদ পিপিএম (বার)।
আজ বৃহস্পতিবার বিকেলে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এর বাস্তবায়নে উক্ত গোল ঘরটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন তিতাস থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ সকল কর্মকর্তাগণ।
উদ্বোধন এর পূর্বে পুলিশ সুপার পিপিএম (বার) ফারুক আহমেদকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এর নেতৃত্বে সালামী দেয়া হয়।