Published : Friday, 19 August, 2022 at 12:00 AM, Update: 19.08.2022 1:12:14 AM

করোনাভাইরাসের সংক্রমণ কমার মধ্যে গত একদিনে সারাদেশে ১৭০ নতুন রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও ১ জনের।
স্বাস্থ্য
অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৪টি
নমুনা পরীক্ষা করে এই ১৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
তাতে
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ শতাংশের নিচে নেমে এসেছে। এদিন
শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ।
নতুন
রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৬০৯
জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু রয়েছে।
গত ২৪
ঘণ্টায় ৩৩৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন।
নতুন
শনাক্তদের মধ্যে ১০১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০
জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত একদিনে রংপুর বিভাগে নতুন
কারও আক্রা হওয়ার খবর আসেনি।
গত এক দিনে যিনি মারা গেছেন, ওই ব্যক্তি ছিলেন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশে
করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা
ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬
হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০
সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর
মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ
পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত
ছাড়িয়েছে ৫৯ কোটি ৩৩ লাখের বেশি।