ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
Published : Thursday, 28 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"গৌরবজ্জল, সংগ্রাম ও সাফল্যের" ২৮ বছরে পা রাখলে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক আমজাদ হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য এড. আবদুল আলীম খান। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও গিয়াস উদ্দিন মাহমুদ, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মাসুদ আলী হায়দার সিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউল আলম সোহাগ, চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও হাবিবুর রহমান হাবিব,যুবলীগের নেতা আলাউদ্দিন আহমেদ রিপন  শশীদল যুবলীগের সভাপতি আবু ছাঈদ, সদর যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সুমন। প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামীলীগ ও এর অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  কেক কেটে  দিনটিকে উদযাপন করেন।