ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক সেমিনার
Published : Thursday, 28 July, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
সমাজ সেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ওই সেমিনার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: কবির আহামেদের উপস্থাপনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শেখ জাকির হোসেন, আবু মুছা আল-কবির, আবুল বাশার খান. গোলাম কিবরিয়া খোকন, ইকবাল সরকার, ভিপি জাকির হোসেন, সৈয়দ সওকত হোসেন, কামাল উদ্দিন খন্দকার, তৈয়বুর রহমান তুহিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল লতিফ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রিপন সরকার, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলা কামরুল হাসান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানসহ মোট ৫১ জন সেমিনারে অংশ নেয়।
সেমিনারে সমাজ সেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়।