অবৈধভাবে নিবন্ধন হওয়া সিম রোহিঙ্গাদের হাতে
Published : Monday, 25 July, 2022 at 12:00 AM
কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন হওয়া সিম চলে যাচ্ছে রোহিঙ্গাদের হাতে। এ অবস্থায় পরিচালিত অভিযানে সিম বিক্রি চক্রের প্রধানসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র?্যাব। এ সময় তাদের থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
রবিবার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র?্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।
আটকরা হলেন- জয় বিশ্বাস (২৪), মো. জাহিদ (১৯), মো. ইলিয়াছ (২৭) মো. ফারুক (১৯) ও সুজন সাহা (৩০)।
এএসপি জামিলুল হক বলেন, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন হওয়া সিম রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।