পদ্মা সেতুর উদ্বোধন : চৌদ্দগ্রাম থানা পুলিশের আনন্দ শোভাযাত্রা
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। শনিবার বিকেলে শোভাযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে থানায় গিয়ে শেষ হয়। থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পরিদর্শক অপারেশন শাহীনুর ইসলাম, সেকেন্ড অফিসার মনির হোসেন, এসআই নাজমুল হোসেন, বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার প্রমুখ।