পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের আনন্দ র্যালি
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু" এই স্লোগানে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৫ জুন) বিকেলে থানা চত্বর থেকে এই র্যালিটি বের হয়ে ব্রাহ্মণপাড়ার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হুদা, সমাজসেবক শাহ আলম ঠিকাদার, দৈনিক বুড়িচং - ব্রাহ্মণপাড়া পত্রিকার সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, নারী নেত্রী শিরিন সুলতানা, ব্রাহ্মণপাড়া থানা সেকেন্ড অফিসার এস আই আনোয়ার হোসেন, এসআই শফিকুল ইসলাম,বেলাল হোসেন, ওবায়দুর রহমান সাইফুল ইসলাম, মফিজুর রহমান, হুমায়ুন কবির, পুলিশের এএসআই ও কনেষ্টেবলগণসহ সকল শ্রেণি-পেশার লোকেরা।
পদ্মা সেতু ৪২ স্তম্বের উপর নির্মিত হওয়ায় দিনটিকে স্মরণীয় করে রাখতে আনন্দ র্যালিতে ৪২টি বেলুন নিয়ে প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে বেলুন গুলো আকাশে উড়িয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা হয়।