স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন বড় পর্দায় দেখলো কুবি পরিবার
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উচ্ছ্বাসে মেতেছেন দেশবাসী। আবার সেই উচ্ছ্বাসে সামিল হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও। ঐতিহাসিক এই মুহূর্তের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এসময় সকলে একসাথে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখেন। সকলে ঐতিহাসিক এ সময়ের সাক্ষী হয়েছেন। পদ্মা সেতু উদ্বোধন বড় পর্দায় দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এমন আয়োজন করার জন্য।
এছাড়াও, ২৮ জুন বিশ্ববিদ্যালয়ে র?্যালি অনুষ্ঠিত হবে। র্যালি উপলক্ষে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, ছাত্র উপদেষ্টা ড. মোহা: হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকাদ্দেস- উল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমীন, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসাইন, আইসিটি সেলের প্রোগ্রামার এ. এম. এম সাইদুর রশীদ এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উন্মুক্ত করেন যা রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে।