ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া
Published : Friday, 17 June, 2022 at 12:00 AM
এ মাসের শেষের দিকে আয়ারল্যান্ডে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। আর তার সহাকারীর দায়িত্ব পেয়েছেন ভুবনেশ্বর কুমার।
রোহিত শর্মা বিশ্রামে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে নেতৃত্ব পেয়েছিলেন লোকেশ রাহুল। তবে এই ব্যাটার চোট পেয়ে ছিটকে গেলে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব পান ঋষভ পান্ত। আর হার্দিককে করা হয় তার ডেপুটি। এখন আয়ারল্যান্ড সফরে হার্দিকই পেলেন ভারতের টি-টোয়েন্টির দায়িত্ব।
এবারের আইপিএলে গুজরাট টাইটানসকে শিরোপা জেতানো অধিনায়ক ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন অন্য কারণে। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি যখন চলবে, তখন রোহিত শর্মা থাকবেন এজবাস্টন টেস্টের প্রস্তুতিতে। ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্টের প্রস্তুতিতে থাকবেন রাহুল ও পান্তও। তাই হার্দিককে টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন হার্দিক। অন্যদিকে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় থাকবেন রাহুল ত্রিপাঠি। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। স্কোয়াডে ফিরেছেন সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দুটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ২৬ ও ২৮ জুন।