শোক সংবাদ
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
সাংবাদিক
খন্দকার এমরান হোসেনের পিতা অব. সৈনিক খন্দকার মোঃ মোশাররফ হোসেন (৭৩) গত
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীনে মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি..... রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে
গেছেন। মরহুমের নামাজে জানাজা কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর
নিজ গ্রাম বারেশ্বরে বৃহস্পতিবার বাদ আছর দরবার শরীফের প্রাঙ্গণে অনুষ্ঠিত
হয়। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।