বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
বুড়িচং
প্রতিনিধি।। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল
বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং আরও এক শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে
শুক্রবার ইসলামি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সমাবেশ করে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের
সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুম্মা নামাজের পরপরই বুড়িচং সদর বাজারের প্রধান
সড়কে সর্বস্তরের মুসলমান ও সচেতন আলেম সমাজের তৌহিদী জনতার ব্যানারে
প্রতিবাদ মিছিল প্রদক্ষিণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন বুড়িচং দরবার
শরীফের পীর হযরত মাওলানা মোঃ আব্দুল জাব্বার, মাওলানা মো: ফয়েজ আহমেদ,
মাওলানা বশির আহম্মেদ খান, হুমায়ুন কবির স্বপনসহ আরো অনেকে।
ছয় গ্রাম
মাদ্রাসা ও উচ্চ বিদ্যায়ল ঃ-অপর দিকে ছয় গ্রাম আলিম মাদ্রাসা ও ছয় গ্রাম
উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বাকশীমূল ইউনিয়নের কুমিল্লা -
সালদা সড়কে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে। বিজেপির মুখ পাত্র নুপুর
শর্মা সহ তার সঙ্গীদের দৃষ্টান্ত মূলক শাস্তির বা বিচারের দাবি চেয়ে
বক্তব্য রাখেন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম খান, ছয় গ্রাম
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন
সহকারি অধ্যাপক মাও আব্দুল মান্নান, প্রভাষক মাওলানা, মোস্তফা কামাল, আগা
মোঃ নুরে আলম খান, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন , ইকবাল হোসেন,
মনির হোসাইন, মোজাম্মেল হক, মোঃ মোশাররফ হোসাইন, শাহ জালাল, মাদ্রাসা
পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল সাকি প্রমুখ।