ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে ১৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী শিক্ষকগণ প্রকৃত মানুষ গড়ার কারিগর
Published : Thursday, 9 June, 2022 at 12:00 AM
গতকাল ৮জুন  বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ১৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। চার মাসব্যাপি এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, শিক্ষকগণ প্রকৃত মানুষ গড়ার কারিগর। উক্ত সমাপনী অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের পরিচালক অধ্যাপক ড. তাহসিনা আক্তার।  সমাপনী অধিবেশনে আরো বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন এবং উক্ত কোর্সের কোর্স পরিচালক রঞ্জন কুমার গুহ। এ কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করেন বার্ডের যুগ্ম-পরিচালক আফরীন খান। এছাড়া সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে বার্ড উপ-পরিচালক কাজী সোনিয়া রহমান ও সহকারী পরিচালক আব্দুল্লা-আল-মামুন। এই কোর্সে সার্বিক ফলাফল বিবেচনায় চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড লাভ করেন মিঠুন বিশ্বাস। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪৯জন কর্মকর্তা।