ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জ উপজেলার আওতাধীন সুপার ভাইজার ও গণণাকারীগণের ৪দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM
আবুল কালাম আজাদ।
মনোহরগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে উপজেলার আওতাধীন সুপার ভাইজার ও গণণাকারীগণের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উত্তর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
আগামী ১৫থেকে ২১জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণণা ২০২২ উপলক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু।
প্রশিক্ষক ছিলেন প্রকল্পের মনোহরগঞ্জ উপজেলা জোনাল অফিসার আবদুল হান্নান, আইটি সুপার ভাইজার মনির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল, উত্তর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন,  স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুর রহমান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবদুল হালিম অভি,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরেফিন রুবেল,  সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারী প্রমুখ।
এ বছর জনশুমারি ও গৃহগণণার প্রতিপাদ্য হলো জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।