ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমপি বাহারের বিরুদ্ধে সাবেক মেয়র সাক্কুর অভিযোগ
Published : Monday, 6 June, 2022 at 5:31 PM
এমপি বাহারের বিরুদ্ধে সাবেক মেয়র সাক্কুর অভিযোগস্টাফ রিপোর্টার।। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহরের বিরুদ্ধে  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় অবস্থান ও নির্বাচনী সভা, প্রচার-প্রচারণা পরিচালনা এবং মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার প্রতিনিধিদের সাথে নির্বাচনী সকল কার্যক্রম পরিচালনার করে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছিন বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কৃত সাবেক মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা অভিযোগে তিনি বলেন, ‘আগামী ১৫ জুন নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীদের মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চলছে, কিন্তু ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতা কর্মীদের অর্থাৎ বহিরাগতদের আনাগোনা ও চলাচল দিন দিন বেড়েই চলছে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী এলকায় অবস্থান করে ও আচরণবিধি লঙ্ঘন করে মহানগর দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবকগণের সাথে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি নির্বাচনী এলাকায় বহিরাগতদের নেতাকর্মীদের ডেকে বিশেষ করে পার্শ্ববর্তী সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সভা ও আলাপ আলোচনা করে বিভিন্ন ভোট কেন্দ্র নিয়ে নির্দেশনা দিচ্ছে। যার ফলে স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় মোটর সাইকেল শোডাউন সহ নির্বাচনী সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন হচ্ছে। তেমনি সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ঠিক তেমনি আতঙ্কও সৃষ্টি করা হচ্ছে।’