ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
Published : Monday, 6 June, 2022 at 12:38 PM
বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবনখুলনায় বাবাকে হত্যার দায়ে প্রশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তাসনিম জোহরা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী নব কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

প্রশান্ত বিশ্বাস খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের প্রফুল্ল বিশ্বাসের বড় ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, প্রশান্ত বিশ্বাস বিয়ের জন্য মা-বাবাকে চাপ দিতেন। এ নিয়ে তাদের পরিবারে প্রায় সময় কলহ দেখা দিতো। ২০১৭ সালের ১৭ জানুয়ারি সন্ধ্যায় পাশের বাড়ির সুভদ্রা বিশ্বাস প্রফুল্ল’র গলা কাটা লাশ দেখে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে লাশ দেখে পুলিশে খবর দেয়।

পরে নিহতের ছোট ছেলে সুশান্ত বিশ্বাস বাদী হয়ে বড় ভাই প্রশান্ত বিশ্বাসকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন। বাবাকে হত্যা করে বেনাপোল বন্দর হয়ে ভারতে চলে যায় প্রশান্ত। এরপর দেশে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

আদালতে ঘটনার বিবরণ জানিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০১৭ সালের ১২ অক্টেবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক এ কে এম মাহফুজুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।