ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা
Published : Monday, 6 June, 2022 at 12:00 AM, Update: 06.06.2022 12:53:29 AM
কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা‘‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’’ এই শ্লোগানে কুমিল্লায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে
রোববার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্নাঢ্য র‌্যালী ও বাই-সাইকেল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশসাক মোহাম্মদ কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন।
‘‘একটাই পৃথিবী; প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’’ এর উপর মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সভাপতি, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।