ব্রাহ্মণপাড়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) এর যোগদান
Published : Monday, 6 June, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ কাউসার হামিদ। গতকাল রোববার তিনি ব্রাহ্মণপাড়া উপজেলায় ভূমি অফিসে যোগদান করেন।
বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, সহকারী কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানার সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
মোঃ কাউসার হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ৩৬ তম বিসিএসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
মোঃ কাউছার হামিদের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। তার পিতার নাম আবদুল গফুর।
ব্রাহ্মণপাড়ায় যোগদানের পূর্বে তার কর্মস্থল ছিল খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায়। সেখানে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।