ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব পরিবেশ দিবসে কুবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ
Published : Monday, 6 June, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
৫ জুন রবিবার বেলা ১১টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ১০০টি ফলজ, বনজ এবং ঔষুধী গাছ রোপণ করা হয়। এসময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।