মুরাদনগর ও বাঙ্গরায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
Published : Monday, 6 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরায় আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতির কুরুচিপূর্ণ বক্তব্য ও আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
শনিবার সকালে বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুলের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল সহকারে একটি বিক্ষোভ মিছিল চাপিতলা খেলার মাঠ থেকে শুরু করে বাঙ্গরা জেলা পরিষদ মার্কেটে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, যুবলীগের সদস্য ইকবাল হোসেন, হেলাল উদ্দিন মাস্টার, শাহজালাল। বাঙ্গরার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার লোক অংশ নেয়।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, মোহাম্মদ বশির, সেলিম হায়দার, মোহাম্মদ শরীফ, সুমন সরকার সাগর, বাবলু আলী খান, আনিসুর রহমান তানিম. সাধারণ সম্পাদক ইবরাহিম সাদির, সোহাগ আহমেদ মধু, রিপন আহাম্মেদ, শীতল মিয়া, গোলাম মোস্তফা, শেখ রফিক, সোহাগ আহমেদ জুয়েল, সজল সরকার ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এ দিকে শনিবার দুপুরে মুরাদনগর উপজেলা চত্বর থেকে শুরু করে সাবেক ভিপি গোলাম সারওয়ার চিনুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা আওয়ামীলীগ সভাপতির অফিসে গিয়ে শেষ হয়। পরে আল্লাহু চত্বরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল প্রমুখ।