ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার
ইসমাইল নয়
Published : Saturday, 4 June, 2022 at 8:03 PM
ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক ৭ জন  আসামিকে  গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এস আই ও এ এস আইগণ ব্রাহ্মণপাড়া উপজেলার  বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা  করেন ।  এসময়  এস আই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ  পরোয়ানাভুক্ত আসামি মন্দবাগ গ্রামের  আব্দুল মান্নানের ছেলে মোঃ দুলাল মিয়া (২৪)কে গ্রেপ্তার করে। এস আই হুমায়ুন  কবির সঙ্গীয় ফোর্সসহ জিয়ার পরোয়ানাভুক্ত আসামি অলুয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হোসেন (২৬)কে  এবং  বালিনা গ্রামের এমরানের ছেলে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।এ এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানাভুক্ত আসামি  নারায়ণ পুর গ্রামের  মৃত  আলী আহাম্মদ এর ছেলে ময়নাল মিয়া (৩৮)কে গ্রেপ্তার করে। এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বালিনা গ্রামের নিজাম উদ্দিনের  স্ত্রী জেসমিনকে এবং  দীর্ঘভূমি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৩)কে গ্রেপ্তার করে। এছাড়া এ এস আই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ  দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত শানু মিয়ার ছেলে মোঃ রমজান মিয়াকে গ্রেপ্তার করে। 

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা সততা স্বীকার করে  বলেন,  "আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"