ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লিভারপুল ছেড়ে যাবেন সাদিও মানে!
Published : Saturday, 4 June, 2022 at 12:44 PM
লিভারপুল ছেড়ে যাবেন সাদিও মানে! একটি মৌসুম শেষ হয়েছে। নতুন মৌসুমের জন্য ঘর গোছাতে ব্যস্ত ইউরোপের সব নামি-দামি ক্লাবই। এরই মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে লিভারপুলকে প্রায় অপ্রতিরোধ্য একটি দলে পরিণত করাদের অন্যতম, সেনেগালিজ ফুটবলার সাদিও মানে এবার ক্লাব ছেড়ে যেতে পারেন।

শুক্রবার রাতেই সাদিও মানে সংবাদ মাধ্যমকে নিজের অভিপ্রায়ের কথা জানান। তিনি বলেন, ‘এই মৌসুমেই আমি লিভারপুল ছেড়ে যেতে চাই।’

লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হতে আর মাত্র ১ বছর বাকি মানের। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটিও হয়তো বুঝে গেছে মানেকে ধরে রাখতে পারবে না। এ কারণে তারা এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে।

আফ্রিকান কাপ অব নেশন্সের বাছাই পর্বে বেনিনের বিপক্ষে সেনেগালের ম্যাচের আগে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে লিভারপুল ছেড়ে যাওয়ার ইঙ্গিত দেন মানে।

সেনেগালিজ ফুটবল সমর্থকরাও চান মানে লিভারপুল ছেড়ে যান। সাদিও মানে সেই সমর্থকদের সঙ্গেই তাল মেলালেন শুধু। তিনি বলে দিয়েছেন, ‘সবার মত আমিও সোশ্যাল মিডিয়া ফলো করি। তাদের লাইক-কমেন্টসগুলো দেখি এবং পড়ি। প্রায় ৬০ থেকে ৭০ ভাগ সেনেগালি সমর্থক চায় আমি লিভারপুল ছেড়ে যাই। আসলে তারা যা বলবে, আমি তাই করার চেষ্টা করবো। আমরা আসলে খুব দ্রুতই এটা দেখতে পাবো।’

মানে আগে একবার জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই এ নিয়ে একটা সিদ্ধান্ত জানাবেন। তবে ফাইনালে রিয়ালের কাছে ১-০ গোলে হারের পর এই প্রথম কথা বললেন মানে।