ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় স্থানীয় অবকাঠামো উন্নয়নে ৬৮ প্রতিষ্ঠানে চেক প্রদান
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় স্থানীয় মসজিদ, মন্দির, মাদ্রাসা, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৬৮টি প্রতিষ্ঠানে চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টি.আর কর্মসূচীর আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ৫০ হাজার থেকে দেড় লক্ষ টাকা মূল্যে চেক প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ দাস, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম, জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, মসজিদ কমিটির সভাপতি মাও. নজির আহমেদ, আনোয়ার হোসেন, মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মজুমদার, প্রধান প্রমুখ।