মাইক্রোবাসে করে গাঁজা বিক্রি করতেন তারা
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারিরা মাইক্রোবাসযোগে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করতেন।
শুক্রবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র?্যাব-১০।
র?্যাব জানায়, শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১০।
অভিযানে ২০ কেজি গাঁজাসহ মো. রুবেল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ছয় লাখ টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২ জুন) রাত ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ মো. রানা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
র?্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা বেশ কিছুদিন ধরে মাইক্রোবাসযোগে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।