ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইংল্যান্ডের জার্সিতে লর্ডস টেস্টে বাংলাদেশের রবিন
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM
ইংল্যান্ডের জার্সিতে লর্ডস টেস্টে বাংলাদেশের রবিনলর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ম্যাচে ইংল্যান্ডের জার্সি গায়ে বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে দেখা গেছে বাংলাদেশের বংশদ্ভুত রবিন দাসকে। ২০০২ সালে ইংল্যান্ডের লেটনস্টোনে জন্ম নেন রবিন। তবে তার পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জের।
ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন তিনি।
রবিন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলেন।  এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঙালি তরুণ। ২০২০ সালে সেপ্টেম্বরে কাউন্টি টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ৭ রান করেছিলেন। ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল-সেঞ্চুরি করেছিলেন ২০ বছর বয়সী রবিন। গতকাল নিউজিল্যান্ড ইনিংসের ৩৮তম ওভারে তিনি ফিল্ডিং করতে নামেন। কিন্তু তার জার্সিতে নাম ও নম্বর লেখা ছিল না।
রবিন যখন মাঠে নামেন, তখন অতিরিক্ত হিসেবে মাঠে ফিল্ডিং করছিলেন হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন। ওই সময় মাঠের বাইরে যান পেসার স্টুয়ার্ট ব্রড। তখন ইনুজরিতে পড়েন ম্যাথু পটস। তাই তৃতীয় অতিরিক্ত ফিল্ডার মাঠে দরকার ছিল। তাতে মাঠে নামার সুযোগ হয় রবিনের।  মাত্র চার বল তিনি মাঠে ছিলেন। রবিনকে শুভকামনা জানিয়ে এসেক্সের পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, 'লর্ডসে প্রথম টেস্টে ১২তম খেলোয়াড়ের দায়িত্ব পালনের জন্য নিখিল গোরান্টলা ও রবিন দাসকে শুভকামনা। '