ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
'বোলাররা ইনজুরিতে পড়লে ম্যাচ বাঁচানো কঠিন'
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM
কিছুদিন আগেই ঝলসে ওঠা বাংলাদেশের পেস আক্রমণ এখন ইনজুরিতে জর্জর। দুই সেরা পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম ইনজুরিতে আক্রান্ত। আসন্ন উইন্ডিজ সফরেও তাদেরকে পাচ্ছে না দল। এছাড়া দুই অফ স্পিনার মেহেদি মিরাজ আর নাঈম হাসানও চোটে আক্রান্ত।
দলের সেরা বোলারদের ছাড়া ম্যাচ বের করে আনা যে কতটা কঠিন- সেটাই বললেন অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
আজ রাজধানীতে বিএসপিএর একটি অনুষ্ঠানে মিরাজ বলেন, 'আপনি দেখেন আমাদের যে পেসাররা ছিল। তারা তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফিট ছিল, ভালোও খেলেছে। নিউজিল্যান্ডে আমাদের পেসাররা ম্যাচ জিতিয়েছে। ওরা খুব ভালো বোলিং করেছে। আমরা কিন্ত ধারাবাহিকভাবে খুব ভালো জায়গায় বল করেছি, ম্যাচটাও জিতেছি। তারপর আমরা ছোট ছোট ইনজুরিতে পিছিয়ে পড়েছি। তাসকিন ভাই ইনজুরিতে পড়েছে, শরিফুল ইনজুরিতে পড়েছে, আরও যে বোলাররা ছিল তারাও টুকটাক ইনজুরিতে পড়েছে। '
তিনি আরও বলেন, 'একটা জিনিস দেখেন যে যদি ইনজুরিতে থাকে বোলাররা তাহলে কিন্তু অনেক কঠিন অধিনায়ক হিসেবে বলেন, দলের খেলোয়াড়দের ভেতরে বলেন। এই সিরিজে আমি ইনজুরি ছিলাম, খেলতে পারিনি। নাঈম প্রথম ম্যাচে ছয় উইকেট পেয়েছে, খুব ভালো করেছে। এরপর প্রথম ইনিংসে ব্যাটিং করতে গিয়ে ইনজুরি হয়ে গেছে, দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি। টেস্ট ম্যাচে বোলাররা ইনজুরিতে পড়ে যায়, তখন ম্যাচ বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। যত রান করেন না কেন। এটাই আমাদের কাল ছিল, বোলারদের ইনজুরি প্রভাব ফেলেছে। '