ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইবি শিক্ষার্থীর মৃত্যু
Published : Friday, 3 June, 2022 at 8:44 PM
ইবি শিক্ষার্থীর মৃত্যুহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষর্থীর নাম মীর রাফিন। শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাফিন লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদরের স্টেডিয়ামের সংলগ্ন এলাকায়। পিতার নাম মীর আলমগীর। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

তার মৃত্যুতে প্রশাসন ও বিভাগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সহপাঠীরা জানান, রাফিন বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিল। শুক্রবার সকালে হঠাৎ করেই তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।