ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১
Published : Tuesday, 31 May, 2022 at 12:00 AM, Update: 31.05.2022 1:42:28 AM
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সোনা মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া সোনা মিয়া ওই ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি সোনা মিয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গতকাল সোমবার সকালে আদালত পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।