ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ৫ মাদকসেবীর কারাদণ্ড
Published : Monday, 30 May, 2022 at 12:00 AM, Update: 30.05.2022 1:43:46 AM
ব্রাহ্মণপাড়ায় ৫ মাদকসেবীর কারাদণ্ডইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে গত ২৮ মে শনিবার উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় মাদক সেবনের দায়ে ৫ মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণে চলমান মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গত ২৮ মে শনিবার উপজেলার মালাপাড়া ইউনিয়নে ইয়াবা সেবনরত অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ করায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ৫ জন যুবকের প্রত্যেককে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। দন্ডিতরা হলেন মোবাশ্বের ইসলাম, এনামুল হক, আবু হায়দার সোহাগ, সাইদ মোহাম্মদ রাশেদ, মাহবুব আলম মুন্না।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।