ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যাত্রীর লাগেজে মিললো আড়াই কোটি টাকার সোনার বার
Published : Monday, 30 May, 2022 at 12:00 AM
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনা বহনকারী যাত্রী সফি আলমকে আটক করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলায়।
ওই বিমান বন্দরে দায়িত্বরত কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, যাত্রীর লাগেজ স্ক্যানিং করার সময় সোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে লাগেজ তল্লাশি করে চার্জার লাইট, টর্চ লাইট ও ইস্ত্রির ভেতর থেকে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।