চৌদ্দগ্রামে ৯ কিলোমিটার সড়কে রাতে জ¦লবে এলইডি বাতি
Published : Monday, 30 May, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মুজিবুল হক এমপি বাইপাস সড়কের উত্তর ফালগুনকরা রাস্তার মাথা থেকে চাটিতলা পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা আজ থেকে আলোকিত হবে এলইডি বাতির আলোতে। চৌদ্দগ্রাম পৌরসভা এক কোটি টাকা ব্যয়ে ডিজিটাল এলইডি সড়ক বাতি স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন করেছে।গতকাল রোববার উত্তর ফালগুনকরা জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁহ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। আ’লীগ নেতা রুহুল আমিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ আবু তাহের, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ নিজাম চৌধুরী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর কৃষকলীগের সভাপতি আবদুল মালেক, ইতালি প্রবাসী স্বপন মজুমদার, যুবলীগ নেতা পলাশ পাটোয়ারী, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিল মফিজুর রহমান, ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কাসেম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীন শাহ ছোবহান, উপ-সহকারী নুর ইসলাম মিলন, কার্যকরী প্রকৌশলী মোঃ সেলিম, ঠিকাদার শরিফুর ইসলাম মজুমদার ফখরুল, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল আলম মোল্লা তুষার, পৌর ছাত্রলীগ মাহি মোল্লা, পলাশ মোল্লা, ফাহিম মোল্লা, রনি, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সল, সাধারণ সম্পাদক এয়াছিন মোল্লা, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হৃদয়, সাধারন সম্পাদক সাইফুলসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।