
কুমিল্লা সিটি কর্পোরেশনসহ একই তফসিলে নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের আহŸান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ বৃহষ্পতিবার ০৫ মে থেকে ১১ মে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন আগ্রহীরা। গত ৪ মে ২০২২ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহŸান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা এমপির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা ) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।
সংশ্লিষ্ট নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদন সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদন সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১১ মে ২০২২ বিকাল ৫ টার মধ্যে মনোনয়ন ফর জমা প্রদান করতে হবে।