ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডিপিএলের ট্রফি হাতে ইমরুল কায়েসদের উৎসব
Published : Friday, 29 April, 2022 at 12:00 AM
ডিপিএলের ট্রফি হাতে ইমরুল কায়েসদের উৎসবঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জয় আগেই নিশ্চিত করে ফেলেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। সেই ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শেখ জামাল।
১৫ ম্যাচে ১২ জয়ে শেখ জামালের পয়েন্ট ২৪।
সমান ম্যাচে ১১ জয়ে রূপগঞ্জের পয়েন্ট ২২। তাই হেরেও ম্যাচ শেষে ট্রফি নিয়ে উৎসবে মাতে ইমরুল কায়েসের শেখ জামাল। শেখ জামালের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে রূপগঞ্জ পৌঁছে গেছে ২৫.২ ওভারেই। রকিবুল হাসান ৪০ ও নাঈম ইসলাম ২৩ রানে অপরাজিত থাকেন। তিনে নামা সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ৩৬ রান।
এর আগে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে পেসার আল-আমিন হোসেনের পেসে কাবু হয় শেখ জামাল, গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। ৮.৪ ওভার বোলিং করে মাত্র ৩১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন আল-আমিন। এ ছাড়া ২ উইকেট পান ভারতীয় রিক্রুট চিরাগ জানি। সাকিব আল হাসানের শিকার ১ উইকেট।
শেখ জামালের পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস সর্বোচ্চ ৫০ রান করেন। ২৫ রান করেন মুশফিকুর রহিম। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৫ রান।
ম্যাচ হেরে আফসোস নেই শেখ জামালের। ম্যাচ শেষ হতেই চ্যাম্পিয়ন জার্সি পরে ট্রফি নেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন বোর্ডের পেছনের দাঁড়িয়ে মাতেন উল্লাসে। তাদের সঙ্গে যোগ দেয় টিম ম্যানেজমেন্টও।