ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার বিদায় সংবর্ধনা
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, প্রাফণসম্পদ ভেটেরিনারী সার্জন ডাঃ শুভ সূত্রধর, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন হাছান, তথ্যআপা  মুনিরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন। জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা তার নতুন কর্মস্থল চট্রগ্রাম জেলায় বদলী হয়েছেন। অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এসময় তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।