ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে চান কার্তিক
Published : Monday, 18 April, 2022 at 12:00 AM
আইপিএলে হাসছে দিনেশ কার্তিকের ব্যাট। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ৬ ম্যাচে তিনি করেছেন ১৯৭ রান। সবশেষ শনিবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৪ বলে ৫ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। এরপর দিল্লিকে ১৭৩ রানে আটকে রেখে জয় পায় ১৬ রানে। ম্যাচসেরা হন কার্তিক।
ম্যাচশেষে তিনি জানান, ভারতকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে চান, ‘আসলে আমি দেশের হয়ে খেলতে চাই। আমি জানি সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি ওই বিশ্বকাপের অংশ হতে মুখিয়ে আছি এবং ভারতকে শিরোপা জিততে সহায়তা করতে চাই।’
৩৬ বছর বয়সী কার্তিক আরও বলেন, ‘ভারত বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে অনেকদিন আগে। সবশেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। আমি ভারতকে আর একটি শিরোপা জেতাতে চাই। আর সেটা করতে হলে অনেক বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। এমন কিছু করে দেখাতে হবে যাতে মানুষ বলে যে, এই ছেলেটা বিশেষ কিছু করেছে।’