Published : Monday, 11 April, 2022 at 12:00 AM, Update: 11.04.2022 12:44:36 AM

সৌরভ মাহমুদ হারুন।। কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফকির বাজার স্কুল এণ্ড কলেজের সভাপতি নির্বাচিত হলেন অগ্রণী ব্যাংকের সাবেক জিএম আবু জায়েদ মো. শামসেদ। গতকাল ১০ এপ্রিল ফকির বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ঐ বিদ্যাপীঠের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বস্মতিক্রমে তাকে এ সভাপতি নির্বাচিত করা হলে পরে সকল সদস্যরা বুড়িচং
উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. জালাল উদ্দীন, সহকারি অধ্যাপক মো. রফিকুল ইসলাম, মো. কাউয়ুম, বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ডা. আরিফ, ডা. তৌফিক, বাকশীমূল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম, মো. দাউদুর রহমান চৌধুরী, সফি রেজানুর রহমান চৌধুরী, মো. বিল্লাল হোসেনসহ
এলাকার সুধীজনেরা। উল্লেখ্য, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম আবু জায়েদ মো. শামসেদ ফকির বাজার স্কুল এণ্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি অগ্রণী ডুয়ার এজেন্ট ব্যাংকিংয়ের কনসালটেন্ট হিসেবে ও নিয়োজিত রয়েছেন।