ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবশেষে টেস্টে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার
Published : Monday, 11 April, 2022 at 12:00 AM
ডারবান টেস্টে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলাদেশ দল। সাকিব আল হাসান, মুমিনুল হক, তামিম ইকবাল- সবাই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাকিব-সুজনতো বলেই দিয়েছিলেন সময় এসেছে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার। অবশেষে তাদের চাওয়া পূরণ করেছে আইসিসি।
ডারবানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টে হইচইয়ের পর টনক নড়েছে সংস্থাটির। নিরপেক্ষ আম্পায়ার ব্যবহারের নিয়মে আবারও ফিরে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
মূলত করোনার কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। পাশাপাশি কোয়ারেন্টিন ইস্যুসহ নানান জটিলতার কথা ভেবে স্থানীয় আম্পায়ার দিয়ে ম্যাচ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে সেই পথ থেকে সরে আসার ঘোষণা এসেছে। তবে এই নিয়ম শুধু ২০২২-২৩ মৌসুমের জন্য প্রযোজ্য। এখন থেকে দুজন অনফিল্ড আম্পায়ারের মধ্যে একজন থাকবেন নিরপেক্ষ, আরেকজন স্থানীয়। ম্যাচ রেফারি, টিভি আম্পায়ার নিরপেক্ষ থাকলেও চতুর্থ আম্পায়ার হবেন স্থানীয়।
ডারবানে প্রথম টেস্টে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছিলেন সাকিব আল হাসান। তিনি লিখেছিলেন, ‘আমার মনে হয় আইসিসির এখন নিরপেক্ষ আম্পায়ার নিযুক্তির দিকে ফিরে যাওয়া উচিৎ, যেহেতু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রায় সবগুলোতেই করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক।’