
দক্ষিন
এশিয়ার প্রচীন ও সর্ব বৃহৎ সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া
সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ইউনিট
আন্তর্জাতিক ইউনিটের ইতালি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত
দায়িত্ব পেলেন কুমিল্লার সন্তান ও ইউনিটটির যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ! তার বাড়ি কুমিল্লা জেলার, চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে।
সংগঠনের
সাধারন সম্পাদক মহিউদ্দিন হাওলাদার ও ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক
ব্যক্তিগত কারনে দেশে অবস্থান করায় বর্তমানে গঠনতন্ত্র অনুসারে ইউনিটের
দায়িত্ব প্রাপ্ত হন তিনি!
ভারপ্রাপ্ত
সাধারন সম্পাদক মেহেদী হাসান রিয়াদের সাথে সাক্ষাৎ করা হলে তিনি জানান,
শৈশব ও কৈশোরের আজন্ম প্রেম, পিতা মুজিবের হাতে গড়া সংগঠনে এই গুরুদায়িত্ব
নিষ্ঠা ও আদর্শের সাথে অতীতের ন্যায় পালন করব ও পিতা মুজিবের আদর্শ তরুন
প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বিদেশের মাটিতে দেশবিরোধী সকল ষড়যন্ত্র
মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতীতের ন্যার আরো বেগবান
ভাবে কাজ করে যাব!