ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
Published : Tuesday, 5 April, 2022 at 12:00 AM
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে ডুবে ইয়াসিন আরাফাত (৫) ও পিয়াম হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্যে চররমনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইয়াসিন মধ্য চররমনী গ্রামের মো. শরীফের ছেলে ও পিয়াম একই এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আরাফাত ও পিয়াম উঠানে খেলছিল। হঠাৎ তাদের দেখা যাচ্ছিল না। এতে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজ করে। কোথাও তাদের পাওয়া যায়নি। দুপুর আড়াইটার দিকে পুকুরে নেমে সবাই খুঁজতে থাকে। এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন বলেন, পানিতে ডুবে শিশুগুলো মারা গেছে। স্বজনরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি শুনিনি। কেউ আমাকে জানায়নি। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।