কুবিতে থিয়েটারের নাট্য কর্মশালা অনুষ্ঠিত
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়'র নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০ টায় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১১২ নং কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালাটিতে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নবীন সদস্যদের নাটকের বিভিন্ন বিষয়ে দীক্ষা দেওয়া হয়। এসময় কর্মশালাটি পরিচালনা করেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামণ্ডলী, সাবেক এবং বর্তমান নাট্য কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের ড. মোহা হাবিবুর রহমান।
কর্মশালা সম্পর্কে জানতে চাইলে থিয়েটার কুবির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, 'সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহের পর আজ আমরা সফল ভাবে কর্মশালা সমাপ্ত করেছি। নবীনদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করেছি। খুব শীগ্রই আমরা নবীনদের নিয়ে একটি নাটক মঞ্চায়ন করবো?'
উল্লেখ্য এটি থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা। প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছিলো গত ৪ মার্চ।