চৌদ্দগ্রামে সনপুর-পাতড্ডা মানব কল্যাণের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সনপুর-পাতড্ডা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দিনমজুর ৩০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্যাকেটভর্তি উপহার সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, খেসারি অন্যতম। শুক্রবার উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, উপদেষ্টা সোলায়মান মিয়াজী, পেয়ার আহম্মদ খাঁন, পরিচালক ইকবাল হোসেন জনি, মাঈন উদ্দিন বিপু, সদস্য মীর হোসেন, এমএইচ রাকিব, আরিফ হোসাইন, মাহমুদ সামিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয় ফাউন্ডেশনের সদস্যরা। বাড়িতে থেকেই রমজান উপলক্ষে উপহার সামগ্রী পেয়ে সনপুর-পাতড্ডা মানব কল্যাণ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে গরীব ও দিনমজুর পরিবারের সদস্যরা।