ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে নারী উদ্যোক্তা মেলা
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
 দেবীদ্বারে নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে ‘নারী উদ্যোক্তা মেলা’র আয়োজন করা হয়েছে। দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চবিদ্যালয়’র প্যারেড গ্রাউন্ড মাঠে ওই মেলার আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১১টায় ফিতা এবং কেক কেটে দিনব্যাপী এ মেলার উদ্ভোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।
উদ্ভোধনী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে ও স্বাবলম্বী করতে নানামূখী কর্মকান্ডের মধ্যে বিশেষ এসএমই’র ঋণ চালু করেছেন। আজকে এ মেলাই প্রমান করল দেবীদ্বারের নারীরা অনেক এগিয়ে আছে। তাদের হাতে বুনা নানা বস্ত্র, কাঁথা, পিঠা-পুলি, কেক, খাদ্যসামগ্রী কুটির শিল্প সামগ্রী প্রদর্শনসহ মেলার ৪টি ষ্টল ঘুরে খুবই উৎফুল্ল হলাম। আগামীতে মেলার সময়সীমা বৃদ্ধি করে এবং দেবীদ্বারের উৎপাদীত পন্ন সামগ্রীর আয়োজনে মেলায় ‘দেবীদ্বার কর্ণার’ নামে একাধিক ষ্টল থাকবে।
এসময় ‘নারী উদ্যোক্তা মেলার’ আহবায়ক হুরবানু আক্তার পলি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকিয়া সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চবিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, মহিলা শ্রমিক লীগ সভাপতি শাহিনুর আক্তার লিপি, শ্রমিক লীগ উপজেলা সাধারণ সম্পাদক কাউছার হায়দার প্রমুখ।