লালমাই প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন
Published : Saturday, 2 April, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার বাগমারা বাজারের লালমাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় ওই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অমর কৃষ্ণ বনিক মানিক কে আহবায়ক ও রেদওয়ানুর রহমান সুমন কে সদস্য সচিব এবং এমদাদুল হক মজুমদার, মীর হোসেন ও ইকবাল হোসেন কে সম্মানিত সদস্য করা হয়। এ কমিটিকে আগামী ৪ মাসের মধ্যে উপজেলায় একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠন কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ নতুন সদস্য গ্রহন ও কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দায়িত্ব দেওয়া হয়।