ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM
এএইচএফ
কাপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় ফাইনালে
টাইব্রেকারে ওমানকে ৬-৪ ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মত শিরোপা জিতল
বাংলাদেশ। নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
সেখানেই বাজিমাত বাংলাদেশ হকি দলের।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে
সতীর্থের লম্বা পাস ধরে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে দলকে এগিয়ে নেন সোহানুর
রহমান সবুজ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আল ফাহাদের ফিল্ড গোলে সমতায় ফিরে
ওমান। পরের দুই কোয়ার্টারে ওমানের রক্ষণে কয়েকবার আক্রমণ করেও পারেনি গোল
করতে। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ওমানের
চারজন গোল করার পর পঞ্চম শট নিতে এসে বাইরে মারেন ওমানের বেইত মাহমুদ বেইত।
ফরহাদ আহমেদ শিতল, সবুজ, রোমান সরকার ও নাইম শেখের গোলে ছিল সমতা। পুস্কর
ক্ষীসা মিমো শেষ শটে লক্ষ্যভেদ করলে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।
স্বাগতিক
ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে বাংলাদেশ।
সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং সবশেষ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা
হয়েছিল দল। সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।