ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, নেই দিবালা
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM
ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ৩৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।
করোনার ধকল কাটিয়ে উঠতে না পারায় গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। তবে এবার তিনি খেলবেন জাতীয় দলের জার্সিতে। নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলার এবার খেলতে পারছেন না। তারা হলেন-এমিলিয়ানো মার্টিনেজ, জিও লো সেলসো, ক্রিশ্চিয়ানো রোমেরো এবং এমিলিয়ানো বুন্দেয়া। দলে একপ্রকার চমক হিসেবে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড যুব দলের ১৭ বছরের তরুণ আলেহান্দ্রো গারেঞ্চো। তবে জায়গা হয়নি জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার। জায়গা ধরে রেখেছেন ব্রাইটনের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুকাস বুয়ে।
আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলাকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। এরপর ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলবে এই পর্বের শেষ ম্যাচ। শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে দুইয়ে আছে আলবিসেলেস্তেরা।