ভিপি মিজানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: গতকাল কুমিল্লার বীরচন্দ্র নগরমিলনায়তনের মুক্তিযোদ্ধা কর্নারে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি, কুমিল্লা জেলা ছাত্রলীগের
সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জি,এস জাকির
হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা
আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার,
মোজাহিদ চৌধুরী, পাপন পাল, বশির আহমদ, অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, অধ্যাপক
রাহুল তারণ পিন্টু, এডভোকেট শহীদুল হক স্বপন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান
তারিকুর রহমান জুয়েল, সাবেক ভিপি ও জিএস নূর উর রহমান মাহমুূদ তানিম,
এডভোকেট মাহাবুবুর রহমান, আবুল হাসেম খন্দকার, বিপ্লব মজুমদার, আবু হাসান,
নবী নেওয়াজ, মোতাহার হোসেন মাহাবুব, শেখ ফরিদ আবদুল ফাত্তাহসহ সাবেক ছাত্র
নেতৃবৃন্দ। উপস্থাপনা করেন সাবেক ছাত্রনেতা শেখ আবদুল মান্নান ।
বক্তারা
ভিপি মিজানুর রহমানের স্মৃতিচারণ করেন। তিনঘন্টা ব্যাপি এই স্মৃতিচারণমূলক
আলোচনায় উপস্থিত ছিলেন অধ্যাপক এনামুল হক,কবি সৈয়দ আহমাদ তারেক, সাবেক
ছাত্রনেতা খালেদ চৌধুরী বুলবুল, জি,এম,ফারুক,অধ্যাপক এম আমীরসহ বিভিন্ন
ছাত্র সংগঠনের আশির দশকের ছাত্র নেতারা।