ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM, Update: 20.03.2022 2:31:10 AM
কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারকুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ আবদুস সাত্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিয়মিত টহলের অংশ হিসেবে ১৯ মার্চ কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুস সাত্তার বিবির বাজার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিপিপি-২ কুমিল্লার কোম্পানী অধিনয়াক ও উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।