ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে কিশোরের আত্মহত্যা
Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM, Update: 20.03.2022 2:30:51 AM
মুরাদনগরে কিশোরের আত্মহত্যানিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে হৃদয়(১৭) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের দুইরা গ্রামে এঘটনা ঘটে। নিহত কিশোর হৃদয় দুইরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বাইড়া বাজারে তার বাবার চায়ের দোকানে কাজ করত।
স্থানীয় সুত্রে জানা যায়, অভিমান করে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ঝোপের মধ্যে গিয়ে কীটনাশক পান করে। প্রতিবেশিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ীতে তার লাশ দাফন করে স্বজনরা।
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।