ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শশীদল আলহাজ¦ মুহাম্মদ আবু তাহের কলেজে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন
Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM
কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শশীদল আলহাজ¦ মুহাম্মদ আবু তাহের কলেজে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২২। কলেজ অধ্যক্ষ মো. পিজিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা-সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আবু জাহের। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও কলেজের আজীবন দাতা সদস্য মুহাম্মদ আবু তৈয়ব অপি। তিনি তাঁর বক্তব্য বলেন ‘‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অভিন্ন শব্দ। এই মহান নেতার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বর্তমান প্রজন্ম যদি বঙ্গবন্ধুর আদর্শ মননে-মণীষায় লালন করে তবেই আমরা পাবো জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।’’ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা ও সভাপতি মহোদয়ের পত্নী কলেজের আজীবন দাতা সদস্য আলহাজ¦ মোসাম্মৎ ফারজানা জাহের। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- আজীবন দাতা সদস্য তুনাজ্জিনা নাভিলা জাহের ও মুহাম্মদ হাছান তাকি রাওজাত। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. জামাল হোসেন। অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন করেন প্রভাষক মোহাম্মদ ওবায়দুল হক। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষ হয় মিলাদ ও দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করেন-কলেজের বাইতুন নাজাত শাহী মসজিদের ইমাম মো. শাহ আনোয়ার। অনুষ্ঠান উপস্থাপন করেন প্রভাষক ননী গোপাল সূত্রধর ও প্রভাষ মো. বেলাল হোসেন।