ব্রাহ্মণপাড়ায় সামাজিক নিরাপত্তা প্রদান শীর্ষক সেমিনার
Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে, মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন ভাতা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা প্রদানে ভূমিকা শীর্ষক সেমিনার গতকাল ১৬ মার্চ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান খান। আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সফলতা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন হাছান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন। সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজসেবা কার্য্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।